
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহানন্দা নদীর তীরে অবস্থিত বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদরাসা। মাদরাসাটি মূলত ধর্মজ্ঞানপুষ্ট শিক্ষা প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ ইং সালে। মানব সভ্যতার ক্রমবিকাশমান ধারায় আমরা উত্তর আধুনিক সমাজের বিশ্ব নাগরিক। একটা জাতির উন্নতির মাপকাঠি হল শিক্ষা। দারিদ্র বিমোচনের লক্ষ্য পূরনে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন। মেধা ও মননে আধুনিক চিন্তা চেতনায় প্রাগ্রসর একটি সুশিক্ষিত জাতিই একটি দেশকে উন্নতির চরম শিখরে পৌছে দিতে পারে। তাই শিক্ষাই জাতির মেরুদন্ড। বর্তমান আওয়ামী লীগ সরকার আগামী প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, জাতীয় ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের প্রস্তুতি পূর্বেই গ্রহন করেছিল। স্বাধীনতার উনচলিশ বছর পার হয়ে গেলেও কোন শিক্ষানীতি বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যেগে একটি শিক্ষানীতি প্রনয়ণের জন্য প্রখ্যাত বিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. কুদরাত এ খুদার নেতৃত্বে দেশের প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নৃৃশংসভাবে হত্যা করার মধ্য দিয়ে অবৈধ ক্ষমতা দখলের পালা শুরু হয়। ফলে উক্ত শিক্ষানীতি আলোর মুখ দেখে নাই। ২০০৮ ইং সালে জাতীয় নির্বাচনে জয়লাভের মাধ্যমে প্রণীত শিক্ষানীতিকে যুগোপযোগী করে প্রণয়ন করার জন্য সকল শ্রেণী ও পেশার মানুষের মতামত গ্রহন করা হয়, ফলশ্র“তিতে এই শিক্ষানীতি সর্বমহলে গ্রহনযোগ্যতা পায়। মাদরাসা শিক্ষা এবং সমমানের শিক্ষার সিলেবাস অনেকক্ষেতে একই, পাশাপাশি মাদরাসায় কিছু অতিরিক্ত বিষয় সন্নিবেশিত করা হয়েছে যা মাদরাসা শিক্ষাকে আরো বেগবান করবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ পূরনের জন্য প্রণীত শিক্ষানীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় শিক্ষানীতি ২০১০ পুরোপুরি বাস্তবায়নের জন্য গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
শিক্ষার সকল ক্ষেত্রে বিশেষ করে আধুনিক মানসম্মত যুগোপযোগী শিক্ষা এবং আধুনিক জ্ঞান- বিজ্ঞান- প্রযুক্তি আয়ত্ত করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন প্রজন্মের নৈতিক মূল্যবোধ, সততা, চরিত্র গঠন এবং জনগন ও সমাজের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে।
আগামীতে আমাদের মাদরাসা মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্ন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার পূরণে অগ্রনী ভূমিকা রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সূস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।

মোঃ নাকিব হাসান তরফদার,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁপাইনবাবগঞ্জ
মোহাম্মদ মনিরুল হক